শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

সীমিত পরিসরে চালুু ট্রেন

চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই সড়কে যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে গেছে। সড়কের পর স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল। আর আজ বৃহস্পতিবার ১ আগস্ট থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।

রেলওয়ে জানিয়েছে, আপাতত শুধু লোকাল ও কমিউটার ট্রেন চালানো হবে।

ঢাকাসহ এক জেলা থেকে অন্য জেলায় ট্রেন চলাচল করবে। তবে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকছে। আন্তঃনগর ট্রেন চালানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি রেলপথ মন্ত্রণালয়।-খবর তোলপাড়।

রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, কারফিউ শিথিলকালে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলবে আজ থেকে। এরপর পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে ধীরে ধীরে আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

এদিকে কারফিউ পরিস্থিতির মধ্যেই সড়কে যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে গেছে। রাজধানী

ঢাকায় ফিরেছে আগের যানজট। গাড়ির সংখ্যা বেড়েছে দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে।

তবে মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে এ বাহনের যাত্রীরা। বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। কর্তৃপক্ষ বলছে, মিরপুরে দুটি স্টেশন ভয়াবহ ক্ষতিগ্রস্ত হওয়ায় এক বছরের আগে মেট্রোরেল চালু সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর