বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

তাদের ঘরে ঢুকে মারব, পালানোর সুযোগ দেব না ঘোষনা মোদির

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযানে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৩ মে) পাঞ্জাবের আদমপুরে বিমান বাহিনীর ঘাঁটিতে গিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের ‘স্যালুট’ জানিয়ে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মোদি বলেন, ‘আমরা তাদের ঘরে ঢুকে মারব। পালানোর কোনো সুযোগই তারা পাবে না।’-খবর তোলপাড়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, মোদি শুধু সন্ত্রাসীদেরই নয়, পাকিস্তান সেনাবাহিনীকেও কড়া জবাব দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আপনারা পাকিস্তান সেনাকে বুঝিয়ে দিয়েছেন, সন্ত্রাসীরা যেখানে বসে শান্তির নিশ্বাস নেবে, সেখানে ঢুকে আপনারা মারবেন। আমাদের ড্রোন, ক্ষেপণাস্ত্রের চিন্তায় ওদের ঘুম ছিল না। অপারেশন সিঁদুর দেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেক। এক সুতোয় বেঁধেছে সকল দেশবাসীকে। আপনারা যা করেছেন, তা অকল্পনীয়, অদ্ভুত, অভাবনীয়।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অপারেশন সিঁদুরের আওয়াজ শত্রুদের কানে বাজছে। যারা আমাদের মা-বোনদের সিঁদুর মুছেছে, ঘরে ঢুকে তাদের শেষ করা হয়েছে। সন্ত্রাসীরা কাপুরুষের মতো লুকিয়ে ছিল। কিন্তু আমাদের সেনাবাহিনী, সেখানে গিয়ে তাদের শেষ করেছে। আপনারা (ভারতীয় সেনাবাহিনী) ওদের সামনে থেকে হামলা করেছেন। নয়টি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছেন। ১০০ জনের বেশি সন্ত্রাসীকে শেষ করেছেন।’

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী ৭ মে ‘অপারেশন সিঁদুর’ চালায়। এর জের ধরে ভারত ও প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এই প্রেক্ষাপটে গতকাল প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে শুরু করে মাটি- সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। এটাকে একদম সহজভাবে মোকাবিলা করেছে ভারতের সেনারা। এটা ভারতীয় আর্মিতে নিউ নরমাল। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর