সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

আরজি কর-কাণ্ডে মমতার পদত্যাগ দাবি নির্ভয়ার মায়ের

প্রকাশের সময়: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

দিল্লিতে ২০১২ সালে দলগত ধর্ষণের পর হত্যার শিকার নির্ভয়ার মা আশা দেবী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন।

কলকাতায় একজন শিক্ষানবিশ নারী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার পরে মমতা পরিস্থিতি সামাল দিতে ‘ব্যর্থ’ হয়েছেন বলে আশা দেবী মন্তব্য করেছেন।-খবর তোলপাড়।

নির্ভয়ার মা আশা দেবী বলেন, মমতা অভিযুক্তদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার বদলে নিজে প্রতিবাদে নেমে জনতার দৃষ্টি ঘোরানোর চেষ্টা করেছেন।

মমতার কড়া সমালোচনা করে নির্ভয়ার মা আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করলে প্রশাসনকে ব্যবহার করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু তা না করে তিনি মূল ইস্যু থেকে নজর ঘোরাতে চেষ্টা করেছেন। রাজ্য প্রশাসনের শীর্ষ ব্যক্তি হিসেবে তাঁর কাছ থেকে কঠিন পদক্ষেপ আশা করা গিয়েছিল। এই অবস্থায় তিনি তাঁর দায়িত্ব পালন করতে ব্যর্থ। তাই তাঁর পদত্যাগ করা উচিত বলে মনে করেন আরেক নির্যাতিতার মা।

তিনি আরও বলেন, যতক্ষণ না কেন্দ্র ও রাজ্য সরকারগুলি ধর্ষকদের আদালতে দ্রুত শাস্তির ব্যবস্থা করবে, ততক্ষণ দেশের বিভিন্ন অংশে প্রতিদিন এ ধরনের নারকীয় ঘটনা ঘটতেই থাকবে।

তাঁর কথায়, কলকাতার মেডিক্যাল কলেজের মতো জায়গায় যখন মেয়েরা নিরাপদ নয়, তখন দেশে মেয়েদের নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে আছে তা সহজেই বোধগম্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর