বিদেশগামী যাত্রী ও অ্যাম্বুলেন্স সেনানিবাসের ভেতর দিয়ে চলাচলের পরামর্শ
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তহবিল সংগ্রহের জন্য আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের যানজট এড়াতে বিদেশগামী যাত্রী এবং অ্যাম্বুলেন্সকে জাহাঙ্গীর গেট দিয়ে ঢাকা সেনানিবাসে প্রবেশ করে বিমানবন্দরের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার ২১ডিসেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরমার্শ দেওয়া হয়।-খবর তোলপাড়।
এতে বলা হয়, আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট উপলক্ষে শনিবার (ডিসেম্বর ২১) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিমানযাত্রী বহনকারী যানবাহন এবং অ্যাম্বুলেন্স জাহাঙ্গীর গেট দিয়ে ঢাকা সেনানিবাসে প্রবেশ করে বিমানবন্দরের দিকে গমন করতে পারবেন।
ইকোস অব রেভল্যুশন কনসার্টে বিনাপারিশ্রমিকে গান গাইবেন প্রখ্যাত পাকিস্তানি কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খান ও তার দল। এছাড়া টিকিট বিক্রি থেকে আয়োজক সংস্থাও কোনো টাকা নেবে না। পুরো টাকা জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারের কল্যাণে ব্যয় করা হবে।









Chief Editor-Dipali Rani Roy