বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপ‌ুরে ‌যৌতুক ও বাল‌্য বি‌য়ে রো‌ধে স‌চেতনতামূলক উঠান বৈঠক

প্রকাশের সময়: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪


আব্দুল মালেক :

কু‌ড়িগ্রা‌মের উলিপ‌ুরে ‌যৌতুক ও বাল‌্য বি‌য়ে প্রতি‌রো‌ধে স‌চেতনতামূলক উঠান বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শ‌নিবার (২১ডি‌সেম্বর)দুপু‌রে ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের জলাংগারকু‌ঠি দুর্গম চ‌রে বসুন্ধরা শুভসংঘ স্কু‌লে এ বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

এ সময় বসুন্ধরা শুভসংঘ উপজেলার শাখার উপ‌দেষ্টা স্বাস্থকর্মী বিএম আব্দুল ওহাব শাহ্’র সভাপ‌তি‌ত্বে বক্তব‌্য রা‌খেন, সভাপ‌তি নূ‌রে আলম সি‌দ্দিকী, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মানু, বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোল‌ন কু‌ড়িগ্রাম শাখার এক নম্বর যুগ্ন আহ্বায়ক ও শুভসং‌ঘের সহসভাপ‌তি আইনুল ইসলাম, শুভসংঘ স্কু‌লের শিক্ষক আবু সাঈদ, অ‌ভিভাবক হায়দার আলী ও আবু বক্কর সি‌দ্দিক।

বৈঠ‌কে বক্তারা ব‌লেন, যৌতুক ও বাল‌্য বিবাহ এক‌টি সামা‌জিক ব‌্যাধি। যৌতু‌কের কার‌ণে অ‌ধিকাংশ বিবাহিত নারী শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন। যৌতুক ও বাল‌্য বিবাহ ধর্মীয় ও আইনের প‌রিপ‌ন্থি। সবাইকে নিজ নিজ জায়গা থে‌কে পা‌রিবা‌রিক স‌চেতনতা গ‌ড়ে তুল‌তে হ‌বে। স‌চেতনতা ছাড়া যৌতুক ও বাল‌্য বিবাহ রোধ করা সম্ভব নয়। এ ছাড়া যৌতুক ও বাল‌্য বি‌য়ের নানা ক্ষ‌তিকারক দিক তু‌লে ধ‌রেন বক্তারা।

এ সময় বুলবু‌লি বেগম(৩৮), মাসুদা বেগম (২৯), আমেনা (৩২) ব‌লেন, যৌতুক ও বাল‌্য বি‌য়ে সম্প‌র্কে আমরা আগে এতো কিছু জানতাম না। বি‌য়ে দি‌তে গে‌লে কিছু দি‌তে হয় এটা জানতাম। কিন্তু এটা যে খারাপ সেটা আজ আপনা‌দের মাধ‌্যমে জানলাম। এখন থে‌কে কেউ বাল‌্য বি‌য়ে দি‌তে চাইলে আমরা অ‌ভিভাবক‌দের বোঝাব, যা‌তে কেউ বাল‌্য বি‌য়ে না দেয়। এ ছাড়া যৌতুকের বিরু‌দ্ধেও আমরা সামা‌জিক স‌চেতনতা গ‌ড়ে তুলব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর