বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে কালো আইন বাতিল, বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবস্থান কর্মসূচি পালিত কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু সাংবাদিক হত্যায় একটানা ৩ বছর ধরে শীর্ষে ইসরায়েল যুক্তরাষ্ট্র ফেরত ৩১ বাংলাদেশির মুখে ভয়াবহ নির্যাতনের বর্ণনা বুধ অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা কুড়িগ্রামেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত উলিপুরে অদম্য নারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হাসান আহবায়ক ও সামিউল সদস্য সচিব উলিপুরে জিয়া সাইবার ফোর্সের আংশিক আহবায়ক কমিটি ঘোষনা কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ধূসর শহরের দীর্ঘশ্বাস

প্রকাশের সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫


বিপুল চন্দ্র রায়

ভাঙা ইঁট, গুঁড়ো কাঁচ, পোড়া কাঠের স্তূপ,

স্বপ্ন চাপা পড়ে আছে সব কিছু নিশ্চুপ।

আলো ঝলমলে শহর ছিল কত হাসি,

আজ শুধু ধূসরতা বাজে বিরহী বাঁশি।

ভেঙে গেছে শত দেয়াল, চূর্ণ হয়েছে ইট,

স্মৃতির কঙ্কাল শুধু হৃদয়ে করে ভীড়।

আকাশের পানে চেয়ে খুঁজি আলো-রং,

দেখি শুধু গাঢ় ধোঁয়া বিষাদের ঢং।

এখানে কেবল ছাই আর ধ্বংসের স্তূপ,

জ্বলে যাওয়া কাঠেরা ফিসফিস করে চুপ।

পোড়া মাটির ক্রন্দন, ধ্বংসস্তূপের কান্না,

আজ দাঁড়িয়ে শুধু কালোরঙা স্মৃতি-ঋণ।

যা কিছু ছিল সবুজ প্রাণের প্রস্ফুটন,

আজ সেথা শূন্যতা নীরব বিসর্জন।

মানুষের কোলাহল ভেসে যেত দূরে,

এখন হাওয়ায় ফেরে দীর্ঘশ্বাস সুরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর