রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

গোপন বৈঠক; ৫ প্রিসাইডিং অফিসারসহ গ্রেফতার ৬

প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ মে, ২০২৪

সংবাদদাতা, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনকে প্রভাবিত করতে একজন প্রার্থীর পক্ষে গোপন বৈঠকের অভিযোগে ৫ প্রিসাইডিং কর্মকর্তাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ১০ প্রিসাইডিং অফিসারকে বাতিল করে নতুন ১০ জনকে নিয়োগ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

সোমবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, এস বি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু সামা, বাহুকা কলেজের প্রভাষক বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক সিরাজগঞ্জ জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার ইয়াসিন আরাফাত এবং এদের সমন্বয়ক শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, রবিবার রাত ৮টার দিকে সদর উপজেলার কাদাই এলাকার গার্ডেন প্যালেস রিসোর্টে সদর উপজেলার তালিকাভুক্ত কতিপয় প্রিসাইডিং অফিসার সদর উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য গোপন বৈঠক করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ, জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। কিন্তু তাৎক্ষণিক ঘটনাস্থলে কাউকে না পাওয়া গেলেও ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজ ও ওই প্রতিষ্ঠানের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

এ সময় পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, এ ঘটনায় সোমবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জন প্রিসাইডিং কর্মকর্তা ও এদের মাস্টার মাইন্ড সহকারী শিক্ষক আমিনুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার চেষ্টা চলছে। তবে কোন প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করা হচ্ছিল সে বিষয়টি আরও তদন্তের পর জানানো হবে বলে জানান তিনি।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলায় ১৭১টি কেন্দ্র রয়েছে। এ ঘটনার পর ইতোমধ্যে ১০ জন প্রিসাইডিং কর্মকর্তাকে বদল করে নতুন ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর